ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ৩০ বছর ধরে গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন চরফ্যাশনের ইমাম Logo হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস Logo ইতিহাসে এই প্রথম দুর্গাপূজায় ৭০ লাখ টাকা অনুদান দিল ঢাকা জেলা পরিষদ Logo নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক Logo সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানালেন বিজিবি মহাপরিচালক Logo রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা Logo চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে ,পুলিশ মামলা করতে পারবে Logo খাদ্যনিরাপত্তায় নতুন পথ দেখাচ্ছে ইউএইচটি প্রযুক্তি Logo সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ Logo পূজার ছুটিতে চালু থাকবে তৈরি পোশাক কারখানা
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ডোমেইন নিয়ে পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় বড় ধরনের সাইবার ঝুঁকির চিত্র উঠে এসেছে। দেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন গভীরভাবে পর্যালোচনা করে দেখা গেছে যে, প্রায় প্রতিটি ডোমেইনের গোপনীয় তথ্য বা ক্রেডেনশিয়াল ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত রয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের সাইবার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়। ব্রেইন স্টেশন ২৩-এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যাংকিং, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন খাতের প্রায় দেড় শতাধিক জ্যেষ্ঠ প্রতিনিধি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, অন্তত ১৭ হাজার ৩৬২ জন ব্যবহারকারীর লগইন তথ্য এবং ১৮ লাখের বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক রেকর্ড বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে।

সেমিনারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এ ধরনের গবেষণা ও প্রযুক্তিগত পর্যালোচনা ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা কার্যকরভাবে মোকাবিলা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে ডার্ক ওয়েবে দেশের তথ্য উন্মুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি এবং তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শক ড. মোহাম্মদ শাহরিয়ার রহমান, ঢাকা মহানগর পুলিশের বিশেষ রেসপন্স ইউনিটের প্রধান মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মো. ইমরান খান এবং প্রযুক্তি বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ অংশ নেন।

আলোচকরা সাইবার অপরাধ রোধে এবং তথ্যের অপব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন। সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন, যে ঝুঁকিগুলো আমাদের চোখের আড়ালে থাকে, তা সমাধান করা কঠিন হয়ে পড়ে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কোন তথ্যগুলো উন্মুক্ত হয়েছে তা চিহ্নিত করতে হবে এবং অপরাধীরা তার অপব্যবহার করার আগেই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৩০ বছর ধরে গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন চরফ্যাশনের ইমাম

সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ

আপডেট সময় ১২:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬