ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড Logo লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ Logo মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে নীতির টানাপোড়েন Logo যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা Logo বোয়ালমারীতে সর্ববৃহৎ ও জমকালো দূর্গাপূজা উৎসব আয়োজন চলছে বড়নগর সাহা বাড়িতে Logo ২,৪৮০ পদে নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু কবে Logo চীনে সবচেয়ে বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে Logo খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ? Logo প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা Logo কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বোয়ালমারীতে সর্ববৃহৎ ও জমকালো দূর্গাপূজা উৎসব আয়োজন চলছে বড়নগর সাহা বাড়িতে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে এ বছর সর্ববৃহৎ পূজা উৎসবের আয়োজন করা হয়েছে সাহা বাড়িতে। উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের ঐতিহ্যবাহী সাহা পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি, কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার সার্বিক তত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ আকারের জমকালো আয়োজনে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে বইছে আনন্দের জোয়ার। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ধুমধাম ও ভাবগাম্ভীর্যের সাথে উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় পূজারিরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এলাকার মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। কারিগরের নিপুণ তুলির আঁচড়ে সেজে উঠছে দেবী দুর্গার মৃণ্ময়ী রূপ।

সনাতনী শাস্ত্র ও তিথি মোতাবেক এবারের পূজার দিনক্ষণ নিম্নরূপ :
* মহালয়া: ১০ অক্টোবর ২০২৬, শনিবার (২৫ আশ্বিন ১৪৩৩)
* পঞ্চমী: ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
* মহাষষ্ঠী (বোধন): ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার (৩১ আশ্বিন ১৪৩৩)
* মহাসপ্তমী: ১৮ অক্টোবর ২০২৬, রবিবার (২ কার্তিক ১৪৩৩) (কোনো পঞ্জিকা মতে ১৭-১৮ অক্টোবর)
* মহাষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার (৩ কার্তিক ১৪৩৩)
* সন্ধি পূজা: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার (সকাল ১০:২৮ মিনিট থেকে ১১:১৬ মিনিট পর্যন্ত)
* কুমারী পূজা: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার (সকাল ৯:০০ টায়)
* মহানবমী: ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার
* বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬, বুধবার

এবার দেবির আগমন হবে ঘটকে (ঘোড়া) চড়ে এবং যাবেন নৌযানে (নৌকা) করে।

উৎসবের দিনগুলোতে চারপাশ আলোকিত করতে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কাঁসরের শব্দ আর ঐতিহ্যবাহী ঢাকের বাজনায় পুরো এলাকায় শারদীয় উৎসবের এক মুখরিত পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় আয়োজকরা জানান, বড়নগর সাহা বাড়িতে এলাকার এই পূজা বহুকালের ঐতিহ্য বহন করে আসছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও উপস্থিতিতে প্রতি বছরই এই দুর্গোৎসবে এক মিলনমেলায় পরিণত হয়। নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলায় একটি পৌরসভা এবং ১০টি ইউনিয়নে মোট ২২৫টি পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন চলছে। বড়নগর সাহা বাড়িসহ ময়েনদিয়া শ্রীনগর জমিদার বাড়ি, গোহাইলবাড়ি কর বাড়ি, বোয়ালমারী পৌর সদরে অবস্থিত সার্বজনীন বাজার মন্দির, খাইলপাড়া নন্দী বাড়ির পূজা আয়োজন হচ্ছে অধিক আকর্ষণীয়।

প্রশাসনের পক্ষ থেকে কঠিন নজরদারীতে থাকবে প্রতিটি পূজা মন্ডপ; এমনটি জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড

বোয়ালমারীতে সর্ববৃহৎ ও জমকালো দূর্গাপূজা উৎসব আয়োজন চলছে বড়নগর সাহা বাড়িতে

আপডেট সময় ০৮:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬