ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

সিকদার শাহ আলম লিমনঃ

ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে একই উপজেলার সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে রিতুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে স্বামী শামুন মাতুব্বর, তার বাবা খোরশেদ মাতুব্বর (৫৮), বড় বোন লিপি আক্তার (৪০) ও ছোট বোন নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিতুকে উদ্ধার করে। এ সময় খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও কয়েকবার এ বিষয়ে সালিশ-বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ছেলের বাবা তাদের বাড়িতে এসে দাবি করেন, রিতুকে ‘জিনে ধরেছে’। পরে পরিবারের সদস্যরা তাকে আনতে গেলে দেখতে পান, তিন দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে শামুন মাতুব্বরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় ১০:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬