ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে Logo বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা Logo মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান Logo ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী Logo আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য Logo ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, চুপ্পুর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি Logo চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ পদে বড় নিয়োগ Logo ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায় Logo বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল Logo নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট কেজি ইলিশ মাছ এবং প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও কুমারখালী থানা পুলিশের একটি দল।

জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মো. হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) এবং আলমগীর হোসেন (৩৬) নামে সাতজন জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে ঐ সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। একইসঙ্গে জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট কেজি ইলিশ মাছ এবং প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ট্যাগস :

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

আপডেট সময় ০৭:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩