ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক Logo যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা Logo অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, ঘর গোছানোর ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা Logo পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম Logo পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান Logo দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন Logo গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর Logo মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক Logo বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির Logo ‎মেট্রোরেলের দুই লাইনের ৪ ‎প্যাকেজের নির্মাণ চুক্তি সই
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

সিকদার শাহ আলম লিমনঃ

ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে একই উপজেলার সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে রিতুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে স্বামী শামুন মাতুব্বর, তার বাবা খোরশেদ মাতুব্বর (৫৮), বড় বোন লিপি আক্তার (৪০) ও ছোট বোন নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিতুকে উদ্ধার করে। এ সময় খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও কয়েকবার এ বিষয়ে সালিশ-বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ছেলের বাবা তাদের বাড়িতে এসে দাবি করেন, রিতুকে ‘জিনে ধরেছে’। পরে পরিবারের সদস্যরা তাকে আনতে গেলে দেখতে পান, তিন দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে শামুন মাতুব্বরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।

ট্যাগস :

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় ১০:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬