ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

সেই প্রতারক উজ্জ্বলের খপ্পরে এবার শার্শার এক ব্যবসায়ী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৫৩ বার পড়া হয়েছে

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাসের সাথে ব্যবসায়িক সম্পর্কের সুবাদে এবার শার্শার এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে জিডি করেছেন ওই ব্যবসায়ী। সংশ্লিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেনের চেকটি ডিজঅনার করে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী সেলিম হোসেন থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা কালু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৪) ব্যবসায়িক কাজে যশোর জেলার কোতোয়ালি থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় ভাড়া থাকেন। একই জেলার শার্শা উপজেলার নাভারন বাজারে ‘তানিষা এন্টারপ্রাইজ’ নামে একটি টিভি-ফ্রিজের দোকান আছে জনৈক মো. সেলিম হোসেনের (৪১)।

সেলিম হোসেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার আব্দুল কাদেরের ছেলে। উজ্জ্বল বিশ্বাসের জেলার কোতোয়ালি থানার পালবাড়ী মোড়ে ‘ওয়েব ভিশন’ নামে একটি প্রতিষ্ঠান খুলে তার নিকট থেকে টিভি-ফ্রিজ কেনার অনুরোধ করেন। উজ্জ্বল বিশ্বাস একসাথে অনেক টিভি-ফ্রিজ সেলিম হোসেনের প্রতিষ্ঠানে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করে। পরবর্তীতে উজ্জ্বল বিশ্বাসের প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত পণ্যের মূল্য সেলিম হোসেন প্রদান করতে থাকেন।

এছাড়া তার কোম্পানির টিভির গ্যারান্টি বাবদ সিকিউরিটি মানি সেলিম হোসেনের কাছে রাখার কথা। কিন্তু ব্যবসায়িক লেনদেনের পাওনা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ চৌষট্টি টাকা গ্রহণ না করে সেলিম হোসেনের চেকটি ডিজঅনার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করছে। অতিরিক্ত টাকা গ্রহণের জন্য বিভিন্ন সময় ফোনে চাপ প্রয়োগ করছে। এছাড়া বিভিন্নভাবে ক্ষতি করবে বলেও উজ্জ্বল বিশ্বাস ফোনে সেলিম হোসেনকে ভয়ভীতি দেখাচ্ছে। উজ্জ্বল বিশ্বাস তার কাছে থাকা চেক দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে গত বছরের ৫ নভেম্বর সেলিম হোসেন শার্শা থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২১২।

এর আগে যশোর পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কর্মরত এক সহকারী উপ পুলিশ পরিদর্শক ও তার ভাই প্রতারক উজ্জ্বল বিশ্বাসের ফাঁদে পড়ে কয়েক লাখ টাকা খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

সেই প্রতারক উজ্জ্বলের খপ্পরে এবার শার্শার এক ব্যবসায়ী

আপডেট সময় ০৫:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪