ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা Logo আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ Logo ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক Logo ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা Logo পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি Logo ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি Logo উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির Logo ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের Logo গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগের শাহ্ মেলার মাঠ শনিবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন করেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম। এসময় তিনি মেলা কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মেলা কমিটির সদস্যদের তিনি বলেন, মেলা করেন কিন্তু যথাযথ নিয়ম মেনে। মেলা চলাকালীন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলা করলে মেলা বন্ধ করতে বাধ্য হবো আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে।

এদিকে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করেন ওসি মো. শহিদুল ইসলাম।
ওসি তার ফোর্স নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান, কাচাবাজার, মাংসের দোকান মনিটরিং করেন।

এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পক্ষ থেকে এই বাজার মনিটরিং। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করা হয়েছে। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং

আপডেট সময় ০৮:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪