ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির Logo সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ Logo এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা Logo বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায় Logo জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান Logo শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী Logo আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির Logo ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম Logo সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস Logo বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে একটি গোপন রাজনৈতিক সংগঠন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় এই রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করে কর্মসূচি পালন করেছে এবং এখনো একই ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্রসংগঠনটির কার্যক্রম সম্পূর্ণ গোপনে পরিচালিত হতো বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দেশের সাধারণ মানুষকে সবসময় সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান এই মন্ত্রী।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত ওই অনুষ্ঠানে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, যারা বিভিন্ন সময় লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দিয়ে সমাজে নতুন করে অস্থিরতা তৈরি করতে চায়, জনগণ তাদের সেই উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কার্যক্রমের কড়া সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী জানান, শুধু কথার ফুলঝুরি ফুটিয়ে বা সংসদে সুন্দর বক্তব্য দিয়ে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না। এর জন্য রাজপথে সাধারণ মানুষের পাশে থাকতে হয় এবং তাদের অধিকার আদায়ে কাজ করতে হয়। তিনি আরও বলেন, বিগত সতেরো বছর ধরে দেশের মানুষ নানামুখী সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেছে এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারেনি। এখন নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ধর্মীয় অপব্যাখ্যা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বা মসজিদে বসে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে সমাজকে বিপথগামী করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর উল্লেখ করে তিনি জানান, অপরাধের সঙ্গে জড়িত যেই প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পরিশেষে, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর অর্জিত সুযোগ কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬