ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বোয়ালমারীতে বাজার মনিটরিংয়ে নামলেন ওসি

ফরিদপুরের বোয়ালমারীতে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে মনিটরিংয়ে নেমেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আর সেটি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে বোয়ালমারীতে থানা পুলিশকে বাজার মনিটরিং করতে দেখা গেছে। আর এতে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম নিজেই।

বুধবার বিকেলে ওসি তার ফোর্স নিয়ে কাঁচা বাজার, মনোহারি দোকান, দুধের বাজার, মাংসের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছি। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নজরদারি রাখবে পুলিশ।

নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিংয়ের কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। কালোবাজারি করে কেউ দাম বাড়াচ্ছে কি-না এটা যাচাই করা হবে। পণ্যের অবৈধ গুদামজাত করলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

বোয়ালমারীতে বাজার মনিটরিংয়ে নামলেন ওসি

আপডেট সময় ০৬:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪