ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ Logo দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? Logo দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার Logo যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না Logo নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন Logo ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা Logo কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই Logo আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের Logo চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির অপারেশনস ডিভিশনে অফিসার পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে কাজের সুযোগ পেতে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা তরুণরাও আবেদন করতে পারবেন। করপোরেট অঙ্গনে ক্যারিয়ার গড়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সন্তোষজনক ফলাফলসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদে নতুনদের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরও অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোনো অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।

চাকরিপ্রার্থীকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে এবং ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার জন্য চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের ফুল-টাইম ভিত্তিতে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের জন্য প্রস্তুত থাকতে হবে, তবে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের কাছে কোনো ধরনের ফি বা অর্থ নেওয়া হয় না। তাই যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের ব্যক্তিগত তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে

আপডেট সময় ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬