ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত Logo ‘অবসরের দুয়ারে দাঁড়িয়ে ন্যায়বিচারের আবেদন’—সংবাদ সম্মেলনে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ ফরিদ আহমেদ Logo বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ Logo ২০ মামলার পলাতক আসামি বোয়ালমারীতে ডিজে মাহফুজ আটক Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

কুষ্টিয়া বিএনপির সাবেক তিন এমপি ১৮টি ককটেলসহ গ্রেপ্তার

নাশকতার মামলায় কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

পুলিশ জানিয়েছে, বেলা ১১ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নাশকতা মামলার আসামি পিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসির সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার পুলিশের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার ১১টার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মেহেদী আহমেদ রুমি ও সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তারা সে সময় দলীয় কার্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা করছিল। ঘটনাস্থল থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয় বলে জানান ওসি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পূর্বের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার বেলা ১১টার সময় তারাগুনিয়ার বাসভবন থেকে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত

কুষ্টিয়া বিএনপির সাবেক তিন এমপি ১৮টি ককটেলসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩