ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় ৫ সদস্য আটক

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১মে ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন পানসিপাড়া এলাকার রফিজ মন্ডলের ছেলে বাসের আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়েজিদ (১৮) ও নওপাড়া এলাকার সুলতান আলীর ছেলে লালন আলী (২১)।

লালপুর থানা সূত্রে জানাযায় লালপুর থানার এসআই মুনসুপ আলী, আল মাসুম ও এএসআই আনছার আলীসহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের মোঃ রফিজ মন্ডল (৬০) এর বাড়ীতে শয়ন ঘর হইতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রবাসীদের হোয়াটস অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে বেআইনী প্রবেশ করিয়া পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকালীন সময় তাদেরকে আটক করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান হ্যাকিং চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নে ইমো হ্যাকিং চক্রের কার্যক্রম শুরু হয়। পরে তা দুড়দুড়িয়া, লালপুর সদর, আড়বাব, ঈশ্বরদী ইউনিয়ন ও পাশ্ববর্তী বাঘা উপজেলার কিছু অংশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য মতে, উঠতি বয়সী কিশোর ও যুবকরা এই অবৈধ হ্যাকিং চক্রের সঙ্গে বেশি জড়িয়ে পড়ছেন। তাদের আয়ের দৃশ্যমান কোন উৎস না থাকলেও ইতোমধ্যে তারা কোটিপতি বনে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় ৫ সদস্য আটক

আপডেট সময় ১২:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬