ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত Logo মুকসুদপুরে “অদম্য নারী পুরস্কার” প্রদান, চার নারীর অনন্য সংগ্রামের গল্প Logo লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় ৫ সদস্য আটক Logo বোয়ালমারীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ Logo বোয়ালমারীতে খাল পুনঃখনন উদ্বোধন, সরকারের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত মন্ত্রীর Logo গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ Logo ফরিদপুর জেলার ‘জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটি ঘোষনা Logo বোয়ালমারী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন Logo কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত

8

নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হান্নানের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

আহতরা হলেন—সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা মো. নাঈম (২২) এবং একই উপজেলার কাগদী এলাকার মো. আল-আমিন (২৫)। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। পথে ট্রাকটি একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুনহাটখোলা বাজারে পৌঁছে মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। একই সময় ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। তবে আহতদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাকচালক হাসপাতালে নেওয়ার পর মারা যান।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।

ট্যাগস :

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত

আপডেট সময় ১২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬