ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী Logo পীরগঞ্জে ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ Logo ২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়া Logo পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo তুরাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্য আটক Logo বর্ষসেরাদের তালিকায় আর্জেন্টিনার একমাত্র ফুটবলার শুধু মেসি Logo জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া Logo সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা Logo ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ Logo সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছেন যুক্তরাজ্যের সিংহভাগ নাগরিক। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের প্রকাশিত একটি জনমত জরিপে উঠে এসেছে যে দেশটির প্রায় ৭৮ শতাংশ মানুষ এই মত পোষণ করেন। অথচ প্রায় দুই দশক আগে ইসরায়েলকে একই ধরনের হুমকি মনে করতেন ব্রিটিশ নাগরিকদের মাত্র ৪৮ শতাংশ। বিগত এক বছরের ব্যবধানে এই হার আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

জেরুসালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় বিপদের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া যাকে ৮৯ শতাংশ উত্তরদাতা হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তালিকার পরবর্তী অবস্থানেই রয়েছে ইসরায়েল, যা ৭৫ শতাংশ মানুষের দৃষ্টিতে ইরান এবং ৭৪ শতাংশ মানুষের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলেছে। এমনকি নির্দিষ্ট সময় ব্যবধানে হুমকি হিসেবে বিবেচিত হওয়ার দিক থেকে উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছে, দুই বছরের ব্যবধানে দেশটির সম্পর্কে নেতিবাচক ধারণা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলোতে দেশটির সরাসরি সম্পৃক্ততার কারণেই আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গাজায় সামরিক অভিযানের পর ধ্বংসযজ্ঞ এবং পরবর্তী সময়ে ইরানে বোমা হামলার ঘটনাগুলোর জেরে ব্রিটিশ জনগণের মধ্যে এই উদ্বেগ তীব্র আকার ধারণ করে। যুক্তরাজ্যের একাংশ শুধু ইসরায়েলের নিজস্ব সামরিক পদক্ষেপের কারণে নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় দেশটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন।

রাজনৈতিক পরিচয় এবং বয়সভেদে ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য ও মেরুকরণ লক্ষ্য করা গেছে। কনজারভেটিভ ও রিফর্ম পার্টির সমর্থকদের তুলনায় লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির সমর্থকেরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। অন্যদিকে, বয়স্ক প্রজন্মের তুলনায় তরুণ ব্রিটিশ নাগরিকদের মধ্যে এই দুই মিত্ররাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য হুমকি ভাবার প্রবণতা বেশি দেখা গেছে, যা ঐতিহ্যগত মিত্রদের প্রতি নতুন প্রজন্মের পরিবর্তিত মনোভাবের বহিঃপ্রকাশ।

গবেষণা সংস্থাটির মতে, জনমতের এই পরিবর্তন সরকারের পররাষ্ট্রনীতির জন্য বড় ধরনের যোগাযোগগত ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। জাতীয় স্বার্থ রক্ষার্থে সরকারের বিভিন্ন নীতির বৈধতা অর্জনে জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে ঐতিহ্যবাহী মিত্ররাষ্ট্রগুলো যখন ঝুঁকিপূর্ণ বা আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তখন জনমতের এই জটিল বিভাজন নীতিনির্ধারকদের কাজকে আরও বেশি কঠিন করে তোলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

আপডেট সময় ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬