ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী Logo পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী Logo পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত Logo কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার Logo হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের Logo এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না Logo আগামীদিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম Logo অতীতে সমাজব্যবস্থার ওপর ভয়ের চাদর ঢেকে দেওয়া হয়েছিল: শফিকুল আলম Logo এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

যুদ্ধের শঙ্কা বাড়লেও ইউরেনিয়াম ছাড়তে নারাজ ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি তেহরানে বিদেশি শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়লেও পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম মজুতের বিষয়ে নিজেদের কঠোর অবস্থানে অনড় রয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ওয়াশিংটন ও তাদের মিত্রদের শর্ত মেনে না নিলে এই উত্তেজনার অবসান ঘটা সম্ভব নয়। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ রাখার হুমকিও পুনর্ব্যক্ত করেছে ইরানি কর্তৃপক্ষ।

তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সম্প্রতি এক বৈঠকে নিশ্চিত করেছেন যে, দেশ থেকে এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও সরিয়ে নেওয়া হবে না। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কিছুটা কমানোর বিষয়ে তেহরানের আগের প্রস্তাবের বিষয়টি এখনো টেবিলে রয়েছে। পারমাণবিক কর্মসূচিকে ইরানের জাতীয় সম্পদ ও সার্বভৌম অধিকার হিসেবে উল্লেখ করে দেশটির নীতিনির্ধারকরা বলছেন, সামরিক চাপে এই কর্মসূচি বাদ দেওয়া মানে আত্মসমর্পণ করা।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ বেশ কয়েকজন মধ্যস্থতাকারী। তবে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিদেশি মধ্যস্থতাকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রকে নতুন করে জানানোর কিছু নেই এবং পূর্বের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। ইরানের শর্তের মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়া এবং গত জুনের সমঝোতা স্মারকে ফিরে যাওয়া।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে তেহরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক কর্মসূচির বিষয়ে নমনীয় হবে না। এর পাশাপাশি মার্কিন পেন্টাগন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে রণতরী ও মেরিন ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার পাশাপাশি নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

যুদ্ধের শঙ্কা বাড়লেও ইউরেনিয়াম ছাড়তে নারাজ ইরান

আপডেট সময় ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬