ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০ Logo ‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’ Logo এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক Logo বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজ Logo এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ Logo এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা Logo লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা Logo চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি Logo সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়: শফিকুর রহমান Logo এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

তেভেজের বিদায়ী ম্যাচে এক মাঠে খেলবেন মেসি ও রোনালদো!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক: সবুজ মাঠকে বিদায় জানানোর দীর্ঘ কয়েক বছর পর অবশেষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের জনপ্রিয় ফরোয়ার্ড কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে তার এই বহুলপ্রতীক্ষিত বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুডবাই আপাচে ফ্রম বল বয় টু লিজেন্ড শিরোনামে আয়োজিত হতে যাওয়া এই রাজকীয় ম্যাচটিকে নিছক একটি প্রদর্শনী ম্যাচ হিসেবে রাখতে নারাজ এই তারকা। বিশ্ব ফুটবলের মহাতারকাদের এক মহামিলনমেলায় পরিণত করতে বেশ বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি এবং তার এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপকালে কার্লোস তেভেজ নিশ্চিত করেছেন যে তার বিশেষ এই দিনে মাঠে থাকবেন লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকেলমে। তবে এখানেই থেমে না থেকে ফুটবল দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই বরপুত্র লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই মাঠে নামানোর রোমাঞ্চকর এক পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। নিজেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন এই ফরোয়ার্ড, যা সফল হলে বিশ্ববাসী বুয়েনস আইরেসের সবুজ গালিচায় এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হবে।

এই বিশেষ প্রীতি ম্যাচে ইউরোপ ও লাতিন আমেরিকার সোনালি প্রজন্মের সাবেক সতীর্থদের মাঠে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য অতিথি তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং আর্জেন্টিনা জাতীয় দলের একসময়ের তারকা সতীর্থদের মধ্যে সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি এবং আন্দ্রেয়া পিরলোর নাম আলোচিত হচ্ছে। বর্ণিল এই ক্যারিয়ারের ইতি টানতে বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের উপস্থিতি এই আয়োজনকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০০১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ফুটবল অঙ্গনে পথচলা শুরু করা কার্লোস তেভেজ ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করে নিজেদের ইতিহাসের অংশ হয়ে আছেন। ২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে তিনি রেখেছিলেন অবিস্মরণীয় অবদান যা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার স্বীকৃতি এনে দেয়। মাঠের লড়াই ছাড়ার পর কোচিং পেশায় কিছুকাল কাটালেও বর্তমানে ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন তিনি, তবে সব ব্যস্ততা দূরে ঠেলে শেকড়ের টানে সেই চিরচেনা লা বোম্বোনেরার গ্যালারির সামনে শেষবারের মতো বুট জোড়া পায়ে নামবেন এই কিংবদন্তি।

ট্যাগস :

ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০

তেভেজের বিদায়ী ম্যাচে এক মাঠে খেলবেন মেসি ও রোনালদো!

আপডেট সময় ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬