ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ Logo সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা Logo বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা Logo শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩ Logo প্রতিবছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প Logo ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার Logo শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: জাহেদ উর রহমান Logo কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন, চিফ প্রসিকিউটর বললেন নিষেধাজ্ঞা ছিল না Logo বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

এমপি সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্ক: বরিশাল-২ আসনের সংসদ সদস্য এবং উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। সম্প্রতি এ ধরনের অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি। এ বিষয়ে দলের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে ঘটনার আসল সত্যতা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কনভেনারদের ভোটদান কর্মসূচি চলছিল। সেই সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তিনি ও তার অনুসারীরা গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে অন্য প্রার্থীদের ভোটারদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

উজিরপুর উপজেলা বিএনপির স্পষ্ট দাবি, ওই ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া অভিযুক্ত পলাশ কুন্ড বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তার প্রার্থিতা বাতিল করা হয় এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেওয়া হয়নি। কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফাভাবে এই সংবাদ প্রচার করা হয়েছে যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য

এমপি সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬