ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন Logo প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ Logo টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়! Logo গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ Logo ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ Logo প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব Logo জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন কাজ চলছে চরম ধীরগতিতে। যথাযথ তদারকির অভাবে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের চলাচলের পথ একদিকে যেমন সংকুচিত হয়েছে, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সরকারের পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের জনবহুল এলাকায় অপরিকল্পিতভাবে খোঁড়াখুঁড়ি ও কাজ ফেলে রাখার ফলে জনজীবন প্রায় থমকে গেছে।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ২৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল প্রজেক্ট’ (আরইউডিপি) প্রকল্পের আওতায় এই বড় উন্নয়নযজ্ঞ হাতে নেওয়া হয়। প্রকল্পের কাজ পেয়েছে ‘এমএ-কেই-এসবি-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যা বাস্তবে বাস্তবায়ন করছে রংপুরের ‘মেসার্স শাম্মি বিল্ডার্স’। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সড়কগুলোতে আরসিসি ঢালাই, কার্পেটিং, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত ও সড়কবাতি স্থাপন করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময় পার হতে চললেও কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে এটি শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে কাজ চললেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ অসম্পূর্ণ রেখে উধাও হয়ে যায়, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া নির্মাণকাজে নিয়মের তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। এমনকি ঢালাইয়ের পর নিয়ম অনুযায়ী নিয়মিত পানি ছিটানো বা কিউরিং করার বিষয়টিও চরম অবহেলার শিকার হচ্ছে।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী দাবি করেছেন যে, প্রকল্পের কাজটি নিয়মিত নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যেই তা শেষ করতে ঠিকাদারকে কড়া তাগাদা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শামীম সাইদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানিয়েছেন, অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ হাতে এসেছে এবং সরেজমিনে তদন্ত করে গাফিলতির সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

আপডেট সময় ১১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬