ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত Logo ‘অবসরের দুয়ারে দাঁড়িয়ে ন্যায়বিচারের আবেদন’—সংবাদ সম্মেলনে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ ফরিদ আহমেদ Logo বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ Logo ২০ মামলার পলাতক আসামি বোয়ালমারীতে ডিজে মাহফুজ আটক Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

নাঈমুল ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা জাকির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১ মে) রাতে হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ২২ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

জাকির কুড়িগ্রাম জেলার উলিপুরের সবুজ মিয়ার ছেলে। গত ৩০ এপ্রিল রাতে হামের উপসর্গ থাকা এ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ. ন. তানভীর চৌধুরী।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৪৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৩০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রয়েছে।

গত ৩০ মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৮৭৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৮০৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ জন রোগী। এরআগে, গত ১৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া তানজিদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

আপডেট সময় ০৪:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬