ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন Logo ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Logo চাঁদাবাজির সঙ্গে আমার ছেলে জড়িত থাকলেও যেন ছাড় না দেয় Logo রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ Logo ‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল–মাস্কসহ আছেন আরও যারা Logo কৃষিঋণের ৪২% খেলাপি Logo যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী Logo অস্বস্তিকর পদত্যাগ Logo সকল মানুষ স্বাধীনভাবে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল Logo ১২০ বিঘার ফলবাগান গড়েছেন চুয়াডাঙ্গার সাদ্দাম, বছরে আয় ২ কোটি টাকা
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

রংপুরে প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা দিয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে রংপুর মহানগরীর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পুরো পথজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা ও মহানগরীজুড়ে এক উৎসবমুখর আমেজ বিরাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে রংপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত সাজসাজ রব দেখা গেছে। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির তথা রংপুর ধর্মসভা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। সরকারের এই শীর্ষ ব্যক্তির পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো অঞ্চলে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসএফ, এনএসআই ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ কর্মকর্তারা সার্বিক নিরাপত্তার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে চড়ে তিনি রাজশাহী ও পরবর্তীতে চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগস :

রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন

রংপুরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬