ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ Logo ‘অবহেলা’য় আবুল হায়াত Logo পূজার সাজে মানানসই জুতা, স্টাইলের সঙ্গে থাকুক আরামও Logo ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি Logo সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক Logo স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা Logo মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী Logo কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ Logo পূজার কালেকশন নিয়ে এসেছে লা রিভ Logo শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বহুল প্রতীক্ষিত নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা এখন থেকে তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারগুলো থেকেই স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক এবং মালয়েশিয়ার নিজস্ব নীতিমালা অনুসরণ করেই এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবাজার চালুর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এরপর মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা পাঠানো হয়, যার মধ্যে থেকে নির্দিষ্ট এজেন্সিগুলোকে কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো নিজ উদ্যোগে চাহিদাপত্র সংগ্রহ করবে এবং প্রচলিত আইন মেনে কর্মী নির্বাচন করবে। পরবর্তী ধাপে কলিং ভিসা ও ই-ভিসাসহ অন্যান্য প্রশাসনিক কাজের জন্য বোয়েসেলসহ নির্দিষ্ট ২৫টি প্রসেসিং এজেন্সি সহায়তা প্রদান করবে। সবশেষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে চূড়ান্তভাবে কর্মী পাঠানো হবে।

এদিকে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা মূল্যে দেশটিতে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো অভিবাসন ব্যয় কমিয়ে এবং কর্মীদের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত রেখে একটি স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়ায় বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয় জানায়, কর্মীরা বর্তমানে মালয়েশিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর মাধ্যমেই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এই চিকিৎসাকেন্দ্রগুলোর কার্যক্রম স্থানীয় নিয়ম মেনে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬