ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ Logo ২০ মামলার পলাতক আসামি বোয়ালমারীতে ডিজে মাহফুজ আটক Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ

গোলাম মোর্তবা সিকদার রিজুঃ

‎২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি তে( ৩০ জুন) সকাল ১০ টায় মঙ্গলবার, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ২,৬৫০টি গাছের চারা, ২,৬৫০টি বাঁশের খুঁটি এবং প্রতি ৫টি চারার জন্য ৪০ কেজি করে ভার্মিকম্পোস্ট বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, উপজেলা বিএনপির মহিলা নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

‎বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানান।

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ

বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় ০১:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬