গোলাম মোর্তবা সিকদার রিজুঃ
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি তে( ৩০ জুন) সকাল ১০ টায় মঙ্গলবার, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ২,৬৫০টি গাছের চারা, ২,৬৫০টি বাঁশের খুঁটি এবং প্রতি ৫টি চারার জন্য ৪০ কেজি করে ভার্মিকম্পোস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, উপজেলা বিএনপির মহিলা নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।