ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক Logo দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী Logo সালমানের সেঞ্চুরির পর আফ্রিদিদের তোপ, ৩৭ রানের জয়ে যাত্রা শুরু পাকিস্তানের Logo সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু Logo রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান Logo তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব Logo ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন Logo সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান Logo ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত Logo ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে ক্যানসারসহ আধুনিক চিকিৎসাপদ্ধতির ওপর একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন বা সিএমই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ঢাকার অ্যাপোলো ক্লিনিক যৌথভাবে এই বিশেষ স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশ জন মেডিকেল শিক্ষার্থী, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক ও ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে ব্রেস্ট ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এরপর আয়োজিত বিভিন্ন বৈজ্ঞানিক সেশনে মেডিকেল অনকোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনি এবং ব্রেস্ট অনকোলজি সার্জারি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞরা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং চিকিৎসকদের সাথে তাদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ দুটি সেশনের মধ্যে একটিতে কেমোথেরাপির বাইরে ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির গুরুত্ব তুলে ধরা হয়। অন্য সেশনে ব্রেস্ট ক্যানসার ব্যবস্থাপনার পরিবর্তনশীল ধারা নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। এই আয়োজনের মাধ্যমে জেএমআই স্পেশালাইজড হসপিটাল এবং ভারতীয় অ্যাপোলো হাসপাতালের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন আয়োজকেরা।

আয়োজক কতৃপক্ষ জানান, দেশের মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে ধানমন্ডির এই প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এই ক্লিনিকে ত্রিশ হাজারের বেশি বহির্বিভাগের রোগী সেবা পেয়েছেন এবং সফলভাবে বহু জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬