ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ Logo ‘অবহেলা’য় আবুল হায়াত Logo পূজার সাজে মানানসই জুতা, স্টাইলের সঙ্গে থাকুক আরামও Logo ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি Logo সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক Logo স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা Logo মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী Logo কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ Logo পূজার কালেকশন নিয়ে এসেছে লা রিভ Logo শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী আয়োজনকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় লালন আখড়াবাড়ির মেলার মাঠে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই হাজার গাঁজা সেবনের কলকে জব্দ করেছে পুলিশ। যার বাজারমূল্য দুই লাখ টাকার অধিক বলে জানা গেছে। উৎসব শুরুর আগেই প্রশাসনের এমন পদক্ষেপে সাধু-ভক্ত ও সচেতন মহলে ইতিবাচক সাড়া পড়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ১৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠানমালা শুরু হওয়ার কথা রয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে গত ১১ অক্টোবর থেকেই আখড়াবাড়ি ও এর আশপাশের এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। উৎসব চলাকালীন যেকোনো ধরনের মাদক সেবন, ক্রয়-বিক্রয় এবং এর সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। মূলত উৎসবের পবিত্রতা রক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালনভক্তদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, মেলার সময় আখড়াবাড়ির বিভিন্ন পয়েন্টে মাদকের জমজমাট আসর বসে। ছেঁউড়িয়ার স্থানীয় ব্যবসায়ী সেলিম জানান, প্রতিবছর মেলার সময় মাদকের অবাধ উপস্থিতির কারণে লালনের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক পরিবেশ তৈরি হয়, যা খুবই লজ্জাজনক। চুয়াডাঙ্গা থেকে আসা ভক্ত শান্ত ফকির ও মানিকগঞ্জের ফজলুল হক স্পষ্টভাবে জানান যে, গাঁজা বা মাদকের সঙ্গে বাউলসম্রাট ফকির লালনের দর্শনের বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং প্রকৃত ভক্তরা কখনোই এর সঙ্গে জড়িত নন। তারা সবাই উৎসবটিকে সবসময় মাদকমুক্ত দেখতে চান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় লালন উৎসবকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিদিন এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। এছাড়া লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান উল্লেখ করেছেন যে, তিরোধান দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও মাদকমুক্ত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬