ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট কেজি ইলিশ মাছ এবং প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও কুমারখালী থানা পুলিশের একটি দল।

জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মো. হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) এবং আলমগীর হোসেন (৩৬) নামে সাতজন জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে ঐ সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। একইসঙ্গে জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট কেজি ইলিশ মাছ এবং প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

আপডেট সময় ০৭:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩