ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo পীরগঞ্জে ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ Logo ২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়া Logo পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo তুরাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্য আটক Logo বর্ষসেরাদের তালিকায় আর্জেন্টিনার একমাত্র ফুটবলার শুধু মেসি Logo জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া Logo সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা Logo ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ Logo সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ Logo সরকারি কার্যক্রম ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটিমন্ত্রীর
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আসন্ন ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে তাদের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাংলাদেশি হজযাত্রীদের কোটা পাঁচ হাজার বৃদ্ধি করেছে। এর ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর আগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশের জন্য নির্ধারিত হজের মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও বৈঠকে উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও অন্য কোনো দেশ নির্ধারিত কোটা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে বা কোটা বাতিল হলে, সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি মন্ত্রী।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের দূরদর্শী নেতৃত্বের উচ্চ প্রশংসা করেন এবং রাজকীয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬