ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব Logo জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর Logo উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর Logo ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার Logo বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন Logo সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো Logo ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক Logo ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে বিসিবি একাদশ। আনভির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ক্যারিবীয় বোলারদের পাত্তায় দেননি স্বাগতিক দলের ব্যাটাররা। ১৯ বছর বয়সী তরুণ ব্যাটার কালাম সিদ্দিকী আলিনের চমৎকার সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে বড় সংগ্রহ গড়েছে বিসিবি একাদশ। নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষে স্বাগতিক দল ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে।

এর আগে পেশাদার ক্রিকেটে প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ফরম্যাটে কখনোই তিন অঙ্কের দেখা পাননি কালাম। লাল বলের ক্রিকেটে মাত্র ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই তরুণ ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একপ্রান্তে দাঁড়িয়ে অসাধারণ এক ইনিংস খেলেন। দলের ইনিংসের মূল ভিত্তি গড়ে দিয়ে তিনি ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ১৩৫ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। এছাড়া মিডল অর্ডারে নেমে জিসান আলমও দুর্দান্ত ব্যাটিং করে ৮৬ রানের ইনিংস খেলেন।

ম্যাচের শুরুতে টস জিতে বিসিবি একাদশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শামার স্প্রিঙ্গার। দুই দলের মধ্যকার সমঝোতা অনুযায়ী প্রথম দিনে পুরো ৯০ ওভারই ব্যাটিং করার সুযোগ পায় স্বাগতিকরা। ক্যারিবীয় বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বিসিবি একাদশ দিনের পুরো সময়টা নিজেদের অনুকূলে রাখে এবং স্কোরবোর্ডে রানের পাহাড় গড়ে তোলে।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই হোম সিরিজের জন্য এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি, যা শিগগিরই প্রকাশ করা হতে পারে।

ট্যাগস :

প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬