ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বোয়ালমারীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ Logo বোয়ালমারীতে খাল পুনঃখনন উদ্বোধন, সরকারের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত মন্ত্রীর Logo গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ Logo ফরিদপুর জেলার ‘জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটি ঘোষনা Logo বোয়ালমারী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন Logo কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার Logo রাসূল (সা.) এর শ্রমনীতি ও বর্তমান প্রেক্ষাপট Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিক নির্দেশনায় বাঘা চারঘাটে অবরোধবিরোধী মিছিল সমাবেশ Logo কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিল কমল সন্ন্যাসী। সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মো. ইয়াকুব আলী চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগসহ অন্যান্যরা।

জানা যায়, কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল তুলে ধরা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে।

এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন সমস্যা ও অন্তরায় সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে। পাশাপাশি সমবায় কার্যক্রমের মাধ্যমে সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা হবে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে সংযুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

আপডেট সময় ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬