ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা Logo এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ Logo হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ Logo সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ Logo দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে Logo সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক Logo নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি Logo প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি Logo চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি Logo বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বিশ্বে নতুন এক অধ্যায় যুক্ত করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। মেমোরি চিপ ও স্মার্টফোন তৈরির পাশাপাশি এবার মানুষের অবয়ব ও গুণসম্পন্ন হিউম্যানয়েড রোবট বাজারে আনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সিউলে স্যামসাংয়ের নিজস্ব গবেষণা কেন্দ্রে এই রোবটের প্রাথমিক সংস্করণ বা প্রোটোটাইপ কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে নতুন এই রোবটটি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্য দিয়ে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা হিউম্যানয়েড রোবটের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই খাতে টেসলা, ইউনিট্রি এবং হুন্দাই মোটরসের মালিকানাধীন বোস্টন ডায়নামিকসের মতো নামী প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে।

নতুন এই প্রযুক্তির গবেষণা ও বাণিজ্যিক প্রসারের জন্য গত জুলাই মাসে ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ বা আরএক্স ইউনিট নামে একটি বিশেষ বিভাগ চালু করে স্যামসাং। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টিএম রোর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ইউনিটটি পরিচালিত হচ্ছে। সিউলে সম্প্রতি আয়োজিত প্রদর্শনীতে রোবটটির পূর্ণাঙ্গ শারীরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানব হাতের মতো আঙুল ব্যবহার করে বিভিন্ন বস্তু ওঠানো ও নাড়াচাড়া করার সক্ষমতা বিশেষভাবে তুলে ধরা হয়। শিল্পকারখানার জটিল পরিবেশে নিখুঁতভাবে কাজ করার উপযোগী করে তুলতে রোবটের হাতের সূক্ষ্ম নড়াচড়া ও বস্তুর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে স্যামসাংয়ের প্রকৌশলীরা। কারখানা উৎপাদনের ক্ষেত্রে সামান্য ভুলও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, তাই শতভাগ নির্ভরযোগ্যতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে শিল্পকারখানার উৎপাদনশীলতা বাড়াতে হিউম্যানয়েড রোবট ব্যবহারের পরিকল্পনা থাকলেও দীর্ঘ মেয়াদে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভবিষ্যতে সাধারণ মানুষের দৈনন্দিন ঘরের কাজ সম্পন্ন করা এবং বয়স্ক ব্যক্তিদের সেবা দেওয়ার উপযোগী ভোক্তাপর্যায়ের রোবট তৈরি করা। চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দেওয়া হয়েছিল যে, আগামী দশকের মধ্যে নিজেদের কারখানাগুলোকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার গুমিতে অবস্থিত স্মার্টফোন কারখানার পাশে হিউম্যানয়েড রোবট তৈরির একটি বিশেষ উৎপাদন লাইন স্থাপনের কাজ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও স্যামসাংয়ের রোবট গবেষণাসংক্রান্ত কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে।

রোবট প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে বড় ধরনের বিনিয়োগ ও নতুন প্রতিষ্ঠান অধিগ্রহণের পথে হাঁটছে স্যামসাং। এর অংশ হিসেবে গত বছর দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের সবচেয়ে বড় শেয়ারধারী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে তারা। বাজারের বর্তমান প্রতিযোগিতা মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী দিনে রোবট প্রযুক্তির দুনিয়ায় স্যামসাং কতটা সফলভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

আপডেট সময় ০২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬