ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ডিসেম্বর ঘিরে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা Logo দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীতে Logo মিথ্যা, গুপ্তচরবৃত্তি আর যৌনতার বাইরে এনভিডিয়ার গল্পটি অনেক বড় Logo রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের Logo দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী Logo রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo শেষ সেশনে ৩ উইকেট নিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ Logo আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী Logo বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ‘সুপার সিক্স’ বাদ দিল আইসিসি Logo যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ভক্তের গানে গানে মুখরিত শিমুলবাড়ি লালন আখড়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত তালুক শিমুলবাড়ি লালন আখড়া প্রাঙ্গণ সম্প্রতি হাজার হাজার ভক্ত ও অনুসারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বাউল সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে দিনব্যাপী বর্ণিল আধ্যাত্মিক গানের আসরের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজনে দেশের দূরদূরান্ত থেকে আসা ভক্তরা অংশ নেন। তাদের কণ্ঠে লালন সাঁইয়ের নিগূঢ় বাণীর পরিবেশনায় পুরো এলাকা এক আত্মিক ও ভক্তিমূলক আবহে পরিণত হয়।

উৎসবের মূল আকর্ষণ হিসেবে আখড়া প্রাঙ্গণ, মাঠ এবং পুকুরপাড় জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলার আশপাশের এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন। আখড়ায় সমবেত হওয়া ভক্ত ও অনুসারীরা লালন শাহের দর্শন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং অনেকে আনুষ্ঠানিকভাবে তার মত ও পথের দীক্ষা নেন। আধ্যাত্মিক এই গুরুর স্মরণে সাঁইজির ধামে আসা ভক্তরা ভাবের আদান-প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুক্তির সন্ধান করেন।

স্থানীয় লালনভক্ত ছালেক শাহের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ অর্থায়নে এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। রাত ১০টায় উন্মুক্ত মঞ্চে শুরু হয় মূল গানের আসর। এ সময় দূরদূরান্ত থেকে আগত অতিথি ও বাউল শিল্পীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কুড়িগ্রাম জেলা লালন একাডেমির সভাপতি ইউসুফ আলমগীর।

মেলায় আগত দর্শনার্থী ও শ্রোতারা জানান, লালনভক্ত ও গুরু-শিষ্যদের আস্তানাগুলোর পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। বাউলদের মনমুগ্ধকর গান শুনতে চারপাশের সাধারণ মানুষও ভিড় জমান। এই বিশাল জনসমাগম ও উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, যার ফলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ভক্তের গানে গানে মুখরিত শিমুলবাড়ি লালন আখড়া

আপডেট সময় ০৮:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬