ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: -এমপি মিলন

ফিরোজ আলমঃ

রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) বেলা ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় এমপি মিলন মোহনপুর উপজেলার কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, স্থানীয় যেকোনো প্রকল্প বা ঘূর্ণিঝড়ের মতো জরুরি দুর্যোগে বাইরের জনবলের বদলে মোহনপুরের নিজস্ব দক্ষ শ্রমিকদেরই অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় শ্রমিকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের কাজে লাগানোর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত জনবল নিশ্চিত করাও সম্ভব হবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম এবং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতির কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘের আহ্বায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যবসায়ী) ওসমান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: -এমপি মিলন

আপডেট সময় ০৯:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬