ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস Logo ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা Logo সিলেটে সোমবার থেকে পরিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Logo শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী Logo পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী Logo পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত Logo কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার Logo হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের Logo এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

রংপুরে প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা দিয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে রংপুর মহানগরীর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পুরো পথজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা ও মহানগরীজুড়ে এক উৎসবমুখর আমেজ বিরাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে রংপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত সাজসাজ রব দেখা গেছে। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির তথা রংপুর ধর্মসভা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। সরকারের এই শীর্ষ ব্যক্তির পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো অঞ্চলে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসএফ, এনএসআই ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ কর্মকর্তারা সার্বিক নিরাপত্তার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে চড়ে তিনি রাজশাহী ও পরবর্তীতে চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

রংপুরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬