ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo যুদ্ধের পর ইউক্রেনের মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প Logo আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের Logo মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা Logo জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা Logo এনভিডিয়া বসের সঙ্গে সম্পর্কের অভিযোগ—কে এই চীনা নারী অ্যালিস Logo শেখ হাসিনাকে ঢোল-মৃদঙ্গ বাজিয়ে বরণ করা হবে, কারা ভাবছে, প্রশ্ন রিজভীর Logo প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান Logo বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক এসিআই মোটরস Logo মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বোয়ালমারীতে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে আহত

  • এস. কে বাবুল
  • আপডেট সময় ০১:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এস. কে বাবুলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর ও বনচাকীর মধ্যবর্তী স্থানে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৩টার দিকে সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল দুর্বৃত্ত। পরে ওই সড়কে চলাচলকারী একটি গাড়ির চালকের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর পড়ে থাকা গাছপালা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাইখীর ও বনচাকীর মধ্যবর্তী এই সড়কে মাঝেমধ্যেই একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে গভীর রাতে এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসীর দাবি, সড়কটিতে রাতের বেলায় পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে বোয়ালমারী উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জননিরাপত্তার স্বার্থে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে দ্রুত কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধের পর ইউক্রেনের মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

বোয়ালমারীতে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে আহত

আপডেট সময় ০১:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬