ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার Logo বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল জব্দের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা Logo বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের ৬৩০ কেজি চাল উদ্ধার Logo পরিকল্পিত হত্যা; না দুর্ঘটনাঃ অবশেষে হত্যা মামলা দায়ের  Logo বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু Logo কুপিয়ে হত্যার পর দুর্ঘটনা নাটকঃ আটক ৪ Logo খাদে পড়া প্রাইভেটকারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নরসিংদীতে নেশাখোর ভাইয়ের হাতে ভাই খুন
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আসাদুর রহমান হাবিব:

আজ ১লা মে ২০২৬ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের নিমতলা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যসহ শ্রমিকদের দাবিদাওয়া ও বাস্তবায়নের বিষয় তুলে ধরেন দলটির উপজেলা শাখার আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর ফুলবাড়ী উপজেলার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আরেকটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের ঢাকামোড়ে নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিকদের দাবি আদায় ও বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।

পরে ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বৃহৎ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ সময় শ্রমিকরা নানা দাবিদাওয়া সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর হয়ে ওঠেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা রাবেয়া কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের শ্রমিক শ্রেণির দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। শ্রমিকদের স্মরণে প্রতি বছর মে দিবস উদযাপন করা হয় এবং তাদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবিও তুলে ধরা হয়।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফুলবাড়ী মাইক্রো শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, ফুলবাড়ী হোটেল কর্মচারী ইউনিয়ন, ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। এবারের দিবসটি শুধু উদযাপনেই সীমাবদ্ধ না রেখে শ্রম আইন বাস্তবায়নে সংগঠনগুলো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার

ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬