ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার Logo এইচএসসিতে ১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, সময় আরও বেড়েছে Logo কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের Logo খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের Logo পাথরের ব্যবসা ছেড়ে কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান, অনাবাদি জমিতে গড়েছেন সমন্বিত খামার Logo মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায় Logo ৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত Logo বৃষ্টি হওয়ার সময় পড়ার দোয়া Logo রাসেল লজ অবসায়নে আপিল বিভাগের যুগান্তকারী রায় Logo মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চীনের অত্যন্ত গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন পৃথিবীর নিম্ন কক্ষপথে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি মিশন পরিচালনার পাশাপাশি মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করেছে চীনের এই রহস্যময় স্পেসপ্লেন। তবে বেইজিং এখন পর্যন্ত মহাকাশযানটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে দীর্ঘদিন ধরেই এই স্পেসপ্লেনটি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মহাকাশ সংস্থার তীব্র কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর কক্ষপথে অবস্থানকালে চীনের এই স্পেসপ্লেনের উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর। চীনের এই স্পেসপ্লেন কক্ষপথে যেকোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং প্রকাশিত ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা অবস্থায় দেখা গেছে। এ ছাড়া এর পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল সংযুক্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, চীনের এই স্পেসপ্লেনের নকশার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স-৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের অদ্ভুত মিল রয়েছে। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে চীনের যানটি মার্কিন প্রযুক্তির অনুকরণেই তৈরি করা হয়েছে।

রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে জানা যায়, চীনের এই স্পেসপ্লেন অতীতে বেশ কিছু অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে সফলভাবে স্থাপন করেছে। এ ছাড়া এটি মহাশূন্যে একটি স্যাটেলাইট ছেড়ে দিয়ে কিছুদিন পর তা পুনরায় সংগ্রহ করার বিশেষ সক্ষমতাও প্রদর্শন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, চীনের এই দ্রুত বর্ধমান মহাকাশ কর্মসূচি মূলত বৈশ্বিক অঙ্গনে সামরিক আধিপত্য বিস্তারের একটি সুদূরপ্রসারী কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

আপডেট সময় ০১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬