ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী Logo সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান Logo শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস Logo ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা Logo সিলেটে সোমবার থেকে পরিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Logo শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী Logo পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী Logo পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত Logo কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: পূজা বা যেকোনো উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে মিষ্টিমুখের ঐতিহ্য দীর্ঘদিনের। বিশেষ করে বাঙালি বাড়িতে নানা ধরনের নাড়ু ও সন্দেশ ছাড়া উৎসবের আমেজ যেন পরিপূর্ণ হয় না। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে রান্নার আয়োজনেও চলে নানা পরীক্ষা-নিরীক্ষা। তেমনই একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পদ হলো টাটকেশ্বর নাড়ু, যার ভেতরে লুকিয়ে থাকে ক্ষীরের নরম বল। সাধারণ নারকেলের নাড়ুর চেয়ে এর স্বাদ ও গঠন একেবারেই আলাদা হওয়ায় এটি সবার নজর কাড়ে।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় রান্না বিষয়ক ফেসবুক পেজ টুম্পার স্বপ্নরাজ্য থেকে সম্প্রতি এই বিশেষ নাড়ু তৈরির রেসিপি প্রকাশ করা হয়েছে। সুস্বাদু এই পদটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই এটি সহজে বানিয়ে নেওয়া সম্ভব। প্রয়োজনীয় উপকরণের তালিকায় রয়েছে দুই কাপ কোরানো নারকেল, আধা কাপ ময়দা, এক কাপ চিনি, এক কাপ দুধের ক্ষীর এবং স্বাদমতো এলাচিগুঁড়া।

রেসিপি অনুযায়ী প্রথমে নাড়ুর ভেতরের ক্ষীরের অংশটি তৈরি করে নিতে হবে। এর জন্য আধা কাপ দুধের ক্ষীরের সঙ্গে অল্প পরিমাণ চিনি এবং সামান্য ময়দা ভালোভাবে মিশিয়ে ছোট ছোট গোল বল বানিয়ে ফেলতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে এই ক্ষীরের বলগুলো হালকা বাদামি রঙ করে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। এই ভাজা বলগুলোই নাড়ু খাওয়ার সময় দারুণ এক বৈচিত্র্য এনে দেয়।

এরপর অন্য একটি কড়াইতে কোরানো নারকেল, চিনি, বাকি দুধের ক্ষীর এবং সামান্য পানি একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। মিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটি আঠালো হয়ে কড়াইয়ের গায়ে পাক ধরে। পাক চলে এলে নামিয়ে সামান্য ঠান্ডা করে মিশ্রণটি পাটায় বেটে নিতে হবে এবং এর সঙ্গে এলাচিগুঁড়া মিশিয়ে সুগন্ধ আনতে হবে। সবশেষে নারকেলের মিশ্রণ অল্প হাতে নিয়ে তার মাঝখানে আগে থেকে ভেজে রাখা ক্ষীরের বলটি পুর হিসেবে ভরে গোল গোল নাড়ু আকৃতি দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টাটকেশ্বর নাড়ু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি

আপডেট সময় ০৮:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬