ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ Logo আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন Logo ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার Logo বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার Logo কলেজের পোশাকে টিকটক করলেই টিসি Logo পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড Logo ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া Logo চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসর উপলক্ষে সম্প্রতি একটি নতুন ও দৃষ্টিনন্দন মুকুট উন্মোচন করা হয়েছে। পুয়ের্তো রিকোতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত এই মুকুটের নাম দেওয়া হয়েছে দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি বা চিরন্তন ঐতিহ্যের দীপ্তি। ১৮ ক্যারেটের সাদা সোনায় তৈরি এই মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বল হীরা, যার মধ্যে তিনটি বিশেষ হীরা প্রতিযোগিতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরে। ভেনেজুয়েলার খ্যাতিমান গয়না ডিজাইনার জর্জ উইটেলস প্যারিসের বিলাসবহুল ব্র্যান্ড মেজোঁ দ’অরের সহযোগিতায় এই নান্দনিক মুকুটটি তৈরি করেছেন।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী এক বছর দায়িত্ব পালনের পর মূল মুকুটটি আয়োজকদের কাছে ফেরত দিতে হয় এবং অনেক সময় বিজয়ীকে একটি রেপ্লিকা স্মারক হিসেবে দেওয়া হয়। তবে মুকুটের বাইরেও নতুন মিস ইউনিভার্সের জন্য অপেক্ষা করছে অত্যন্ত আকর্ষণীয় আর্থিক পুরস্কার ও নানা সুযোগ-সুবিধা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক আড়াই লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকার বেশি হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব পালন ও দাতব্য কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে।

আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি বিজয়ী নারী নিউইয়র্কে আয়োজকদের ব্যবস্থাপনায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বিনা মূল্যে থাকার সুযোগ পান। এই আবাসন থেকেই তিনি বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ, দাতব্য কার্যক্রম ও প্রচারণামূলক সফরে অংশ নেন। এছাড়া বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের তৈরি দামি পোশাক, উন্নত প্রসাধনী এবং পেশাদার সৌন্দর্যচর্চার সুবিধা উপভোগ করার সুযোগও রয়েছে তাঁর জন্য।

মিস ইউনিভার্সের খেতাব অর্জনের ফলে বিজয়ীর পেশাগত জীবনে বিশ্বমঞ্চে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হয়। আন্তর্জাতিক প্রসাধন, ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের মডেল কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পান তাঁরা। এই মর্যাদাপূর্ণ খেতাব কেবল এক বছরের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি প্রতিযোগীর পরবর্তী জীবনের ক্যারিয়ার গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬

আপডেট সময় ১১:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬