ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই Logo আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী Logo বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান Logo বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন Logo বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা Logo আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে Logo মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের Logo রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক Logo বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় সন্তান জন্মদানে অক্ষমতার অভিযোগ তুলে সাত বছরের সংসার ভেঙে দেওয়ার একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘ এই সময়ে একসঙ্গে বসবাস করলেও কোনো সন্তান না হওয়ায় স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিস বৈঠকে এই দাম্পত্য সম্পর্কের আনুষ্ঠানিক ইতিটানা হয়। সালিস বৈঠকে স্ত্রীর শত আকুতি ও কান্না সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসকাটা গ্রামে আয়োজিত ওই সালিসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে স্বামী রনি খানের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেন স্ত্রী জান্নাতুল ইতি আক্তার। তিনি যেকোনো মূল্যে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানান এবং বিচ্ছেদ না দেওয়ার জন্য আকুতি প্রকাশ করেন। কিন্তু স্বামী রনি সব অনুরোধ উপেক্ষা করে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। সালিস বৈঠকে হিজলা থানার উপপরিদর্শক আজগর আলীসহ এলাকার স্থানীয় মানুষেরাও উপস্থিত ছিলেন।

ইতির পরিবার অভিযোগ করেছে, সন্তান না হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তাঁকে শ্বশুরবাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয় এবং এ বিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার মাধ্যমে ইতি সন্তান ধারণ করতে সক্ষম হতে পারেন। এর জন্য আইভিএফ পদ্ধতিতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হতে পারে বলে জানানো হয়।

চিকিৎসার এই খরচের ব্যবস্থা করতে ইতির বাবা নিজের পছন্দের জমি বিক্রি করার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তাতেও স্বামীর মন গলেনি এবং তিনি অনড় থাকেন। অন্যদিকে স্বামী রনি খানের দাবি, গত সাত বছরে স্ত্রীর চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি তিনি এবং চিকিৎসকদের কাছ থেকে জেনেছেন ইতি কখনোই মা হতে পারবেন না। সালিস বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আইনি সহায়তার জন্য পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

আপডেট সময় ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬