ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল Logo ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে Logo পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন Logo আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান Logo ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন Logo ট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটক Logo ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট Logo সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন নেপালের এক তরুণ। অচেনা পথঘাট ও ভিনদেশি ভাষার কারণে তিনি মারাত্মক বিপাকে পড়েন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এসে তিনি একরকম দিশাহারা হয়ে পড়েন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা দেখে সাধারণ মানুষ তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

সেই সময় স্থানীয় এক বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদ মানবিক কারণে ওই তরুণকে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরবর্তীতে জানা যায় ওই যুবকের নাম রিয়ান আনসারী এবং তিনি নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রিয়ান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ ছয় বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না, যার একটি বড় সময় তিনি ভারতে কাটিয়েছিলেন।

পলাশ আহমেদের পরিবারে নিজের ভাইয়ের মতো চার বছর ধরে পরম যত্নে বড় হয়েছেন রিয়ান। শুরুতে ভাষার সমস্যা থাকলেও ধীরে ধীরে তিনি বাংলা বলতে ও বুঝতে শিখেছিলেন। কিছুদিন আগে তিনি পরিবারের একটি যোগাযোগের নম্বর দেন, যার মাধ্যমে নেপালে তাঁর মা-বাবার সন্ধান পাওয়া যায়। এরপর বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের যৌথ উদ্যোগে তাঁকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়।

সম্প্রতি নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কুষ্টিয়ায় এসে রিয়ানকে নিজেদের হেফাজতে নেয়। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তাঁকে নেপালে অবস্থানরত পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দীর্ঘদিনের আশ্রয়দাতা পরিবারের মায়া কাটিয়ে নিজ দেশের টানে রিয়ানের বিদায়ের মুহূর্তে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল

মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল

আপডেট সময় ১০:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬