ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা নিল বাংলাদেশ Logo বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর Logo চাঁদনী পসরে বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কলাপাড়া হেলিপোর্ট Logo এমবিবিএস–ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘোষণা পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর Logo প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার Logo যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য কী ঝুঁকি তৈরি করছে Logo জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান Logo দুর্গম পাহাড়ে ভঙ্গুর স্বাস্থ্যসেবা
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারাদেশ ডেস্ক: উপমহাদেশের প্রথিতযশা বিজ্ঞানী ও বহুমুখী প্রতিভার অধিকারী জগদীশচন্দ্র বসুর জীবনের অনেক অধ্যায় আজও মানুষের অজানা রয়ে গেছে। দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে একটি রহস্যময় লোহার সিন্দুক ঘিরে সাধারণ মানুষ ও গবেষকদের কৌতূহল বজায় রয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি শহরে অবস্থিত তাঁর ঐতিহাসিক শান্তি নিবাস বাড়িটিতে এই সিন্দুকটি এতদিন পর্যন্ত রহস্যের আবরণে ঢাকা ছিল।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডির এই বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদীশচন্দ্র বসু। তাঁর মৃত্যুর পর থেকেই বাড়িটির একটি বিশেষ লোহার সিন্দুক আর খোলা হয়নি। সময়ের পরিক্রমায় এই দীর্ঘ ৮৯ বছরে বাড়িটির মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসলেও সিন্দুকটির মুখ কেউ খোলেননি, যা নিয়ে নানা ধরনের কৌতূহল ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

বিজ্ঞানীর ব্যবহৃত এই সিন্দুকটির ভেতরে ঠিক কী রয়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষক ও ইতিহাসবিদদের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, এর ভেতরে তাঁর গুরুত্বপূর্ণ কিছু গবেষণাপত্র, দুর্লভ নোট বা ব্যক্তিগত স্মারক থাকতে পারে। আবার অনেকের মতে, বিজ্ঞান সাধনার কোনো গোপন তথ্যও সেখানে সংরক্ষিত থাকতে পারে।

অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই সিন্দুকটি উন্মুক্ত করার পর বিজ্ঞানীর জীবনের অনেক অজানা তথ্য এবং ঐতিহাসিক দলিলপত্র প্রকাশ্যে আসতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা নিল বাংলাদেশ

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

আপডেট সময় ০১:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬