ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে Logo কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা Logo সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির Logo দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা Logo সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী Logo জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত Logo সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী Logo পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান Logo শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী Logo ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারাদেশ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। এই বর্ণিল উৎসবের সূচনা হয়েছে ঐতিহ্যবাহী রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার পরিবেশনার মধ্য দিয়ে। উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে বিশেষভাবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ১৮৪তম রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরী মেইতেই সম্প্রদায়ের ব্যবস্থাপনায় উদযাপিত হচ্ছে একচল্লিশতম রাস উৎসব। এই মহোৎসবকে কেন্দ্র করে স্থানীয় মণিপুরী পল্লীগুলো সেজেছে এক ভিন্ন সাজে। ঐতিহ্যবাহী রঙিন পোশাকের বাহার এবং খোল ও করতালের ধ্বনিতে পুরো অঞ্চলটি এক উৎসবমুখর জনপদে রূপ নিয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দুপুরবেলা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয় যা গোধূলি পর্যন্ত স্থায়ী হয়। এ পর্বে রাখাল সেজে শ্রীকৃষ্ণের বাল্যকালের নানা দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। এরপর রাতে মূল মহারাসলীলার নৃত্য বা শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ শুরু হয়, যা ভোররাত পর্যন্ত চলে। শিল্পীদের নাচ, গান ও সুরের মূর্ছনায় গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলার আখ্যান জীবন্ত হয়ে ওঠে এই অনুষ্ঠানে।

এই মহাসমারোহে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, এমনকি বিদেশ থেকেও বহু দর্শনার্থী কমলগঞ্জে ছুটে এসেছেন। উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে স্থানীয়ভাবে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। বিপুল এই জনসমাগম ও উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, রাস উৎসব সফল করতে প্রতিটি মণিপুরী পরিবার দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে

কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা

আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬