ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী Logo গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি Logo পাকিস্তানের কাছে হারের পর হামজার রুমে জামালের নির্ঘুম রাত Logo নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী Logo রোজা উপলক্ষে খেজুর, মাল্টা, আপেল আমদানিতে শুল্কছাড় Logo ৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক Logo তামার তার পরিবর্তন করতে গিয়েই যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক বিপর্যয় Logo এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান Logo গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা Logo সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: গোপালগঞ্জ জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সম্প্রতি জেলা প্রশাসককে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলার পুলিশ সুপারকেও অন্যত্র বদলি করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় বিবেচনা করে এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। এই আদেশের ফলে দুই জেলার শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকা প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচি ঘিরে সম্প্রতি গোপালগঞ্জ শহর উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলটির কর্মী-সমর্থকরা শহরে প্রবেশ করলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এসব ঘটনার পরই সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের শীর্ষ পদে এই পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি

আপডেট সময় ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬