ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo পত্রিকা: ‘গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে’ Logo হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে? Logo পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের Logo এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও Logo সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দের দায়িত্ব কী বিএনপি’র? Logo খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষির কোনো বিকল্প নেই Logo ‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন Logo রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা Logo মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।
কেক কাটা ও খেলাধুলায় মেতে উঠল শিক্ষার্থীরা, উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ

বোয়ালমারীর জি.কে. কিন্ডারগার্টেনে আনন্দ সমাবেশ

সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক:

শিশুদের হাসি-আনন্দ, কেক কাটার উচ্ছ্বাস, মধ্যাহ্নভোজ ও খেলাধুলার প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে গাজী খোরশেদুজ্জামান কিন্ডার গার্টেনের (জি.কে. কিন্ডার গার্টেন) আনন্দ সমাবেশ ও ক্লাস পার্টি। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি আনন্দ-বিনোদন, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের পরিচালক অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দিন আহমেদ, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম চুন্নু মিয়া, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনূর আলম, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক মুরসিদ আহমেদ লিটু সিকদার, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাংবাদিক এম এম জামান, জাকির হোসেন, খান মোস্তাফিজুর রহমান, এস এম রুবেল ও নাগর মিয়া।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগম, সহকারী প্রধান শিক্ষক শরীফ তাসলিমা, পরিদর্শক শিক্ষক নাসরিন আক্তার, শিক্ষক শহীদুল্লাহ সজীব, সরোজিৎ রাজবংশী, রেহানা সুলতানা, বিলকিস খানম, উৎপল সিকদার, ফজর আলী, লিপিকা মুখার্জী, লাবনী আক্তার, ইমরান হোসেন, সুমন কুমার দাস, জয়ন্ত পাল ও জয়ন্তী কুশারী এবং শিক্ষাকর্মী মিজানুর রহমান, আফরোজা খানম ও শিখা রাণী দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। প্রিয় সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কেক কাটার আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। তাদের হাসি-আনন্দ ও প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। পরে শিক্ষার্থী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। এসব খেলাধুলায় শিশুদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনভর হাসি, আনন্দ, উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আনন্দ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সার্বিকভাবে জি.কে. কিন্ডার গার্টেনের এ আনন্দসমাবেশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিশুদের কাছে বিদ্যালয়জীবনকে আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে’

কেক কাটা ও খেলাধুলায় মেতে উঠল শিক্ষার্থীরা, উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ

বোয়ালমারীর জি.কে. কিন্ডারগার্টেনে আনন্দ সমাবেশ

আপডেট সময় ০৩:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬