ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব Logo বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী Logo বিতরণকৃত ঋণের ৩৩.৮০ শতাংশই এখন খেলাপি, এক বছরে বেড়েছে ১৩২৮৮৯ কোটি টাকা Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ Logo তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড Logo ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা Logo শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ Logo খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

৩৫ টাকা দরে ধান ও ৪৯ টাকায় চাল সংগ্রহ করবে সরকার, লক্ষ্য ৮ লাখ টন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: কৃষকদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরে আমন মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ টাকা। পাশাপাশি প্রতি কেজি সিদ্ধ চাল ঊনপঞ্চাশ টাকা এবং আতপ চাল আটচলসব টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সব পক্ষের পর্যালোচনার ভিত্তিতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কৃষকদের উৎপাদন খরচ এবং তাঁদের ন্যায্য লভ্যাংশ হিসাব করেই এই দাম নির্ধারণ করা হয়েছে। দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, বাজারদর এবং কৃষকদের স্বার্থ বিবেচনা করেই আমন সংগ্রহের এই লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সরকারিভাবে এবার তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকরা যেন কোনোভাবেই উৎপাদিত ফসলের সঠিক মূল্য থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও যদি কোনো কৃষক অতিরিক্ত ধান সরকারের কাছে বিক্রি করতে চান, তবে সেটি গ্রহণের বিশেষ ব্যবস্থা থাকবে। লক্ষ্যমাত্রার অজুহাত দেখিয়ে কোনো কৃষককে খালি হাতে ফেরত পাঠানো যাবে না। কৃষকরা খাদ্য গুদামে ধান নিয়ে এলে তা কেনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি এই সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং কৃষকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে।

আগামী চৌদ্দ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে। এছাড়া আগামী পহেলা ডিসেম্বর থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে একই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব

৩৫ টাকা দরে ধান ও ৪৯ টাকায় চাল সংগ্রহ করবে সরকার, লক্ষ্য ৮ লাখ টন

আপডেট সময় ০৫:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬