ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ Logo এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত Logo নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা Logo এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুল Logo হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প Logo টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে Logo নিজের অজান্তেই সঙ্গীর যে ৫ অভ্যাস রপ্ত করেন দম্পতিরা Logo এমপি সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি Logo তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ ও উন্নয়নের নতুন সম্ভাবনা Logo রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

এমপি সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্ক: বরিশাল-২ আসনের সংসদ সদস্য এবং উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। সম্প্রতি এ ধরনের অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি। এ বিষয়ে দলের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে ঘটনার আসল সত্যতা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কনভেনারদের ভোটদান কর্মসূচি চলছিল। সেই সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তিনি ও তার অনুসারীরা গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে অন্য প্রার্থীদের ভোটারদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

উজিরপুর উপজেলা বিএনপির স্পষ্ট দাবি, ওই ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া অভিযুক্ত পলাশ কুন্ড বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তার প্রার্থিতা বাতিল করা হয় এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেওয়া হয়নি। কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফাভাবে এই সংবাদ প্রচার করা হয়েছে যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ

এমপি সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬