ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo নলকূপ থেকে বের হচ্ছিল চোলাই মদ, গ্রেপ্তার নারী Logo শিক্ষাক্রমে ৩০ শতাংশ স্বেচ্ছাসেবা ও মূল্যবোধ চান শায়খ আহমাদুল্লাহ Logo আইসিসিতে প্রথম এশীয় নেতা হিসেবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার শুরু Logo মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ Logo লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন নেতৃত্বের শপথ, ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজন Logo স্পেনে রেকর্ড ভোট, এগিয়ে ডানপন্থীরা, ক্ষমতা হারানোর শঙ্কায় প্রধানমন্ত্রী সানচেজ Logo বছরে প্রায় ২ কোটি টাকার স্কুলে ৪ বছরের পড়াশোনা, শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘মানিব্যাক গ্যারান্টি’ Logo সিকদার পরিবারের আট এয়ারক্রাফট জব্দের আদেশ Logo রাজনৈতিক অচলাবস্থা ও ঋণের চাপে মন্দায় ফ্রান্সের অর্থনীতি Logo গোপালগঞ্জে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা, অপসারণে যৌথ টাস্কফোর্স
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

শিক্ষাক্রমে ৩০ শতাংশ স্বেচ্ছাসেবা ও মূল্যবোধ চান শায়খ আহমাদুল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্ক: দেশের শিক্ষাক্রমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক সমন্বয় ঘটিয়ে নতুন রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। কেমন শিক্ষাক্রম প্রয়োজন, সে বিষয়ে একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা তুলে ধরে তিনি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যবই প্রণয়ন এবং মূল্যায়ন পদ্ধতিতে সংস্কার আনার ওপর জোর দেন। তিনি মনে করেন, শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক জ্ঞান ও কারিগরি দক্ষতার প্রসার ঘটালে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুদৃঢ় ও কর্মমুখী হবে।

প্রস্তাবনায় তিনি শিক্ষাক্রমের ন্যূনতম ত্রিশ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক করার সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেন। তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ, পরিবেশ সুরক্ষা কিংবা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা স্বেচ্ছায় শ্রমের সুযোগ থাকলে কোটি কোটি শিক্ষার্থীর সম্মিলিত অবদানে দেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া এই ধরনের সমাজমুখী কার্যক্রমে শিক্ষার্থীরা যুক্ত থাকলে কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় অপচয় করার প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, সাধারণ ধারার পাঠ্যবই হুবহু ব্যবহার করার কারণে অনেক সময় তা মাদ্রাসা শিক্ষার মূল দর্শন ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তাই সাধারণ পাঠ্যবই চূড়ান্ত করার আগে অভিজ্ঞ আলেম ও শিক্ষাবিদদের মাধ্যমে তা গভীরভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। আলিয়া মাদ্রাসার কিছু পাঠ্যবই পর্যালোচনা করে সেখানে ইসলামবিরোধী বিভিন্ন উপাদানের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশুদ্ধ কুরআন শিক্ষাকে রাষ্ট্রীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার প্রস্তাব দেন এই ইসলামী চিন্তাবিদ। একই সঙ্গে বিবর্তনবাদ ও মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলোকে পরম সত্য না দেখিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে উপস্থাপনের পক্ষে মত দেন তিনি। পাঠ্যপুস্তক প্রণয়ন ও সম্পাদনার ক্ষেত্রে একটি মূল্যবোধ-সংবেদনশীল নির্দেশিকা তৈরির পাশাপাশি খসড়া বই প্রকাশের অন্তত তিন মাস আগে তা অনলাইনে উন্মুক্ত করে জনমত যাচাইয়ের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নলকূপ থেকে বের হচ্ছিল চোলাই মদ, গ্রেপ্তার নারী

শিক্ষাক্রমে ৩০ শতাংশ স্বেচ্ছাসেবা ও মূল্যবোধ চান শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৫:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬