ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা Logo পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান Logo মিস ইউনিভার্স: মাত্র ২-৩ ঘণ্টা ঘুম, তবু থামছেন না মাহি Logo জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ Logo সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি Logo বিপরীত চরিত্রে আকর্ষণ থাকলেও সম্পর্কে স্থায়িত্ব আসে মিল থেকে Logo অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে Logo শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র Logo ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট জেলা সফর করতে যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় সাজসাজ রব বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিদিন পাড়া-মহল্লায় আনন্দ মিছিল ও প্রচার চালিয়ে এই সফরকে উৎসবমুখর করে তুলেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ভিআইপি এই সফর সফল করার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রধান দাবি হলো বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকারের আমলে কেবল আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি, যা লাখ লাখ মানুষকে হতাশ করেছিল। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আয়োজিত আন্দোলনে বর্তমান প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতায় গেলে এই প্রকল্প বাস্তবায়নের জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে এবারের সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তীব্র প্রত্যাশা করছেন তিস্তাপাড়ের সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে লালমনিরহাটের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নানা দাবি সামনে এসেছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার জোরালো দাবি রয়েছে এলাকাবাসীর। এছাড়া বুড়িমারী স্থলবন্দরের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে পূর্বে নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর আমদানি-রপ্তানি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। একই সঙ্গে বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং পণ্য পরিবহনের জন্য ঐতিহাসিক ট্রেন চলাচল পুনরায় চালুর দাবিও বেশ জোরালো হয়ে উঠেছে।

কৃষিভিত্তিক অর্থনীতির প্রসারে লালমনিরহাটে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এর জন্য জমি নির্বাচন করা হলেও বিগত আমলে তা বাস্তবায়নের মুখ দেখেনি। এছাড়া ভুট্টার ব্যাপক ফলন সত্ত্বেও এখানে কোনো ভুট্টাজাত কারখানা গড়ে ওঠেনি, যা কৃষকদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করছে। চরাঞ্চলভিত্তিক এই জেলায় নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই আশা করছেন স্থানীয়রা। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রীরা আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর জেলার সামগ্রিক উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

আপডেট সময় ০৮:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬