ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক Logo নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি Logo প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি Logo চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি Logo বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫ Logo রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় Logo সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার Logo এএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বর Logo ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু Logo আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক: মানবদেহের পেশি গঠন, কোষের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজে প্রোটিনের অপরিহার্য ভূমিকা রয়েছে। সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে পুষ্টিবিদদের মতে, প্রতিটি প্রধান বেলাতেই নির্দিষ্ট পরিমাণে প্রোটিন খেতেই হবে এমন কোনো কঠোর নিয়ম নেই। বরং শরীরের পুষ্টির চাহিদা মেটাতে প্রোটিন একবারে বেশি পরিমাণে না খেয়ে সারা দিনের বিভিন্ন খাবারে ভাগ করে খাওয়া বেশি কার্যকর।

মার্কিন পুষ্টিবিদ ও গ্রেস এ ডেরোচার তথ্য অনুযায়ী, সারা দিন প্রোটিন ভাগ করে খেলে শরীর তা আরও দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে প্রতি কেজি ওজনের জন্য অন্তত শূন্য দশমিক আট গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। তবে যাঁরা নিয়মিত বেশি পরিশ্রম করেন কিংবা পেশি শক্তিশালী করতে চান, তাঁদের ক্ষেত্রে এই চাহিদা প্রতি কেজি ওজনের বিপরীতে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় গ্রাম পর্যন্ত হতে পারে।

প্রোটিনের চাহিদা পূরণের জন্য কেবল মাংসের ওপর ভরসা করার কোনো কারণ নেই। পুষ্টিকর খাবার হিসেবে মাছ, ডিম, মুরগির মাংস, দুধ ও দইয়ের পাশাপাশি ডাল, ছোলা, মটরশুঁটি, বিভিন্ন বাদাম ও বীজ থেকেও প্রচুর প্রোটিন পাওয়া যায়। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে অনেক সুস্থ মানুষ প্রতিদিন দুটি পর্যন্ত ডিম খেতে পারেন, যা উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস। তবে যাঁদের রক্তে কোলেস্টেরল বেশি কিংবা হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের মতো জটিলতা রয়েছে, তাঁদের ডিম খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

খাবারে শুধু প্রোটিনের জোগান নিশ্চিত করলেই চলবে না, বরং এর পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি, ফলমূল ও পূর্ণশস্য জাতীয় খাবারও রাখতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, বাড়তি চিনি ও লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য কল্যাণকর। প্রতিদিনের খাবারে প্রোটিন রাখার চেষ্টা করা একটি ভালো অভ্যাস হলেও কোনো বেলায় প্রোটিন একটু কম খেলে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। সারা দিনে শরীরের মোট পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে কি না, সেটাই মূলত সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

আপডেট সময় ১২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬