ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

‘জিটিএ ৬’ গেমের কল্যাণে আলোচনায় চার দশক আগের বাংলা গান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬। প্রকাশের প্রথম দিনেই প্রি-অর্ডারসহ বিশাল পরিমাণ আয় করে তাক লাগিয়ে দিয়েছে এই গেমটি। তবে বিশ্বজুড়ে গেমারদের উন্মাদনার পাশাপাশি বাঙালি সংগীতপ্রেমীদের জন্যও এতে রয়েছে একটি চমৎকার বিস্ময়। গেমটির আনুষ্ঠানিক সাউন্ডট্র্যাকে যুক্ত হয়েছে চার দশক আগের একটি জনপ্রিয় বাংলা গান।

গেমটির কাল্পনিক শহরের রাস্তায় গাড়ি চালানোর সময় রেডিও স্টেশনে বেজে উঠছে চৌচল্লিশ বছর আগে রেকর্ড করা বাংলা ডিস্কো গান আজ শনিবার। আশির দশকে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের ডিস্কো জ্যাজ অ্যালবামের এই গানে বাংলা ও হিন্দি কথার সঙ্গে ফিউশন করা হয়েছিল। কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খানের সুর ও সংগীতে গানটিতে ডিস্কো এবং ভারতীয় ধ্রুপদি সুরের অনন্য এক মেলবন্ধন তৈরি করা হয়েছিল।

অথচ অ্যালবামটি যখন বাজারে এসেছিল, তখন সেটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এবং চরমভাবে ব্যর্থ হয়। চার দশক আগের সেই ফ্লপ গানটি কীভাবে আজ বিশ্বমঞ্চে এতটা জনপ্রিয় হলো, তার পেছনে রয়েছে এক দীর্ঘ ভ্রমণ। ২০১২ সালে কান চলচ্চিত্র উৎসবে একটি সিনেমায় গানটি ব্যবহারের পর জার্মানির এক বিক্রেতা অ্যালবামটি সংগ্রহ করে অনলাইনে তোলেন। পরবর্তীতে সুইডিশ এক ডিজে কনসার্টে গানটি বাজানোর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে এর পরিচিতি বাড়তে থাকে এবং বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও সিরিজে এটি ব্যবহৃত হয়।

নিজের গাওয়া গানটির এমন অবিশ্বাস্য আন্তর্জাতিক সাফল্যের খবর দীর্ঘকাল জানতেনই না গায়িকা রূপা বিশ্বাস। ২০১৯ সালে তাঁর ছেলে পুরোনো রেকর্ড খুঁজে পেয়ে ইন্টারনেট ঘেঁটে মায়ের এই নতুন জনপ্রিয়তা আবিষ্কার করেন। অথচ আশির দশকে অ্যালবামটি ব্যর্থ হওয়ার পর তিনি সংগীতজগৎ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। অবশেষে গ্র্যান্ড থেফট অটো ৬ গেমের কল্যাণে তাঁর সেই গানটি এখন পৃথিবীর কোটি কোটি তরুণের কানে পৌঁছে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খেজুরের গুড়ের ১১৫ কোটি টাকার বাজার

‘জিটিএ ৬’ গেমের কল্যাণে আলোচনায় চার দশক আগের বাংলা গান

আপডেট সময় ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬